তিনটি স্মৃতি

তিনটি স্মৃতি

-মুহাম্মদ দিদারুল আলম।

আঁচিলা বা আঁচিল

এক) আঁচিল বনাম আঁচিলা:

তখন বেশ ছোট ছিলাম বয়স সম্ভবত পাঁচ কি ছয় হবে হাতেপায়ে দেখা দিয়েছিল আঁচিল নামের একধরনের চর্মরোগ আঁচিলকে গ্রামের লোকেরা আঁচিলা বলত আবার আমাদের বাড়ীঘরের পুরনো আসবাবপত্রের ফাঁকে বা মাটির গর্তে আঁচিলা নামের একটা ছোট প্রাণীও দেখা যায় (যার প্রকৃত নাম আজিনা বা অ্যাঞ্জেনা) এটি খুবই নিরীহ একটি প্রাণী যাক, আমার শরীরের ছোটছোট আঁচিলগুলো একটা হতে আরেকটা এভাবে হাতেপায়ে সর্বত্র ছড়িয়ে পড়তে লাগল সংখ্যাবৃদ্ধি পেতে থাকল মা বাবা উভয়ে চিন্তিত হয়ে পড়লেন কি করা যায় গ্রামে তখন ডাক্তার ছিল না ডাক্তারের জন্য পাঁচ/ছয় কিলোমিটার দূরে ককসবাজার শহরে যেতে হতো সেখানে একজন নামকরা হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন তাঁর প্রকৃত নাম আবুবকর ছিদ্দীক হলেও তিনিবিহারী ডাক্তারনামেই সমধিক পরিচিত ছিলেন তাঁর বিহারী হোমিও হলটি এখনো রয়েছে গ্রামের সবার ধারনা ছিল আঁচিলা (আঁচিল) হোমিও চিকিৎসা ছাড়া ভালো হয় না তাই  উপায়ান্তর না দেখে সিদ্ধান্ত হল আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে কিন্তু সমস্যা হলো শিশু আমাকে কিভাবে চার/পাঁচ কিলোমিটার দূরের ককসবাজার শহরে নিয়ে যাওয়া হবে তখন আমাদের গ্রামে গাড়ী ছিল না, পায়ে হেঁটেই ককসবাজার শহরে যেতে হতো তদূপরি মাঝখানে ছিল বর্ষায় খরস্রোতা বাঁকখালী নদী  জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকা দিয়ে লোকেরা নদী পার হতো মা বললেন, ওকে নিয়ে যেতে হবে না বরং তুমি অসুখের কথা ডাক্তারকে বুঝিয়ে বললেই তিনি ঔষধ দিয়ে দিবেন বাবা বললেন, তা ঠিক আছে, কিন্তু আমি তো উর্দু জানি না বিহারী ডাক্তার উর্দু ছাড়া বাংলা বুঝেন না তাই ছেলের শরীরে আঁচিলা উঠেছে তা আমি ডাক্তারকে কিভাবে বুঝাবো! মা বাবা দুজনেই ভাবতে লাগলেন তাহলে কি করা যায় ইতোমধ্যে আমার মায়ের মাথায় একটা দারুন বুদ্ধি এসে গেল মা বললেন বাড়ীতে অনেক আঁচিলা আছে একটা ধরে নিয়ে যাও ঐটা দেখালেই ডাক্তার বুঝে নিবেন যে ছেলের শরীরে এটা (আঁচিলা) উঠেছে আর অমনি তিনি আঁচিলার ওষুধ দিয়ে দেবেন ব্যাস্ এতক্ষণে সমাধানের একটি পথ বেরিয়ে এলো


কিন্তু সেদিন বাবা আমার মাকে বুঝাতে পারেননি যে, নামে এক হলেও শরীরের আঁচিলা (আঁচিল) আর প্রাণী আঁচিলা (আজিনা) এক জিনিস নয়

(রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি ছাগীরাহ)

 

দুই) Unseen is nothing:

আমার বড়বোনের গ্রামের বাড়ির পেছনে অনেক ঝোপঝাড় সন্ধ্যার পর হতে সারাগ্রামে নেমে আসে ঘুমুট অন্ধকার ওপাশে আর কোন বাড়ীঘর নেই রাতের বেলা নিকষ অন্ধকারে বাড়ীর পেছনের ভিটেটায় ভূতুড়ে পরিবেশ নেমে আসে গ্রামের মেয়েরা এমনিতেই জ্বিন-ভূতে বিশ্বাসী হয় বেশি তাই রাতে অশরীরি জ্বীনপরি দেও-দানার ভয়ে কেউ সহজে বাড়ির বাইরে যেতে চায় না আমার বোন  একদিন আমাকে পেয়ে বলল, রাতে ওদিকটায় বের হতে খুব ভয় হয় শুনেছি আমাদের ভিটেয় নাকি খারাপ জিনিস আছে আমাকে কিছু দুআ শিখিয়ে দাও যেগুলো পড়লে বাড়ীর খারাপ জিনিস (ভূত-পেত্নী) চলে যায় আমি বললাম, আসলে পৃথিবীতে ভূত পেত্নি বলতে কিছুই নেই বিজ্ঞানের দৃষ্টিতে ওসব আদিম মানুষের কল্পনা অশরীরি আত্মা বলে কিছুই নেই অর্থাৎ যা দেখা যায় না তার কোন অস্তিত্ব নেই তাই unseen is nothing-এই কথাটা মনে রাখবে আমার বোন আমার এসব তাত্ত্বিক কথার কিছুই বুঝতে না পেরে যে কী একটা (unseen is…) মনে রাখতে বললাম সেটাই বারবার জিজ্ঞেস করতে থাকলো আমিও একটু রসিকতা করে বললাম, ভয় লাগলেই বলবে (পড়বে): unseen is nothing, unseen is nothing, unseen is nothing. আর মনেমনে ভাববে যে, যা দেখা যায় না তার কোন অস্তিত্ব নেই…, যা দেখা যায় না তার কোন অস্তিত্ব নেই লক্ষ্য করলাম আমার বোন ভূত তাড়ানোর কোন গুরুত্বপূর্ণ দোয়া (মহামন্ত্র) মনে করে সেটি দ্রুত মুখস্ত করতে চেষ্টা করতে লাগল এবং বারবার পড়তে লাগলো কিন্তু সমস্যা হলো পাশের পড়ার টেবিল থেকে স্কুলপড়ুয়া ভাগ্নিটি ছুটে এসে হাসতে হাসতে বললো, আম্মা, কী পড়ছো তুমি? এটা কোন দুআ নয়, মামা ইংরেজি পড়ান তো তাই তিনি তোমাকে ইংরেজী শেখাচ্ছেন 

 

তিন) I love you…I love you:

একদিন ককসবাজার শহরে আমার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম খালা লেখাপড়া তেমন করেননি বয়সও মোটামোটি হয়ে গেছে দেখলাম খালার বাড়ির পাশের বাড়িতে বিয়েঅনুষ্ঠান উপলক্ষে প্রায় একসপ্তাহ আগে থেকেই মাইকে (লাউড স্পিকার) একটানা গানবাজনা চলছে রেকর্ড প্লেয়ারে একটি হিন্দি গান বারবার বেজে উঠছে গানের প্রথম লাইন স্থায়ীটা ছিল ইংরেজি ‘I love you…love you.’ আর দ্রুতসুরে গানটা গাওয়ার সময় অনেকটা ``I lavo… I lavo’’ (আইলাভু…. আইলাবুআইল্লাবু) শোনায় আমি বিরক্ত হয়ে বললাম: এভাবে বাড়ির পাশে সারাক্ষণ মাইকে খারাপ (অশ্লীল) গান চালাচ্ছে, তোমাদের অসুবিধা হয় না? একটু নিষেধ করলেইতো হয় খালা বললেন, কই, খারাপ গান নাতো আমি বললাম এই যে, এগুলো কি তাহলে (তখন গানটি চলছিল) খালা বললেন, এটাতো একটা ভালো গান আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কী বলেন? খালা বললেন, এই গানের সাথেসাথে আমিও জিকির করি


খালা তখনই ‘I love you… I love you’ (আইলাভু…. আইলাবুআইল্লাবু) - সাথে সুর মিলিয়ে জিকির শুরু করে দিলেন: আল্লাহুআল্লাহুআল্লাহু

(10/02/2023)


Post a Comment (0)
Previous Post Next Post