myw`‡bi Wv‡qwi
-w``viæj Avjg
দখিনের জানালাটা খুলে রাখো,
হৃদয়ের অবগুণ্ঠন সরায়ে দ্যাখো-
স্মৃতির ডায়েরিখানি সুদিনের কথা বলে
আজ গোধুলী সন্ধ্যায়;
প্রায়শ্চিত্তে দগ্ধ হয়ো না তুমি
এই অবেলায়।
কবিতার সমাধি খুঁড়ে খুঁড়ে-
দিগন্তে ছুটে চলেছি আমি,
দু:সহ প্রতীক্ষা-নির্মম আত্মাহুতি (!)
তুমি মিথ্যায় সেজেছিলে রাণী;
সাঁঝের আবছা আলোয়
খুলে দ্যাখো স্মৃতির ডায়েরিখানি।
এখনো চাঁদ জোসনা ছড়ায়।
