প্রযুক্তির বিস্ময়: ChatGPT4
চ্যাট জিপিটি4
চ্যাটজিপিটি একটি শক্তিশালী মেশিন লার্নিং মডেল (কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে যন্ত্রের শেখা)। ওপেন এআই নামের একটি প্রতিষ্ঠান এটি তৈরি করেছে। সহজাত ভাষা দিলে (ইনপুট) সেটি বুঝতে পারে চ্যাটজিপিটি এবং সেই কথার প্রতিক্রিয়াও জানাতে পারে। এই ট্রান্সফরমার আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই মডেল। ২০১৭ সালে গুগলের গবেষকেরা ‘অ্যাটেনশন ইজ অল ইউ নিড’ নামে গবেষণাপত্রে এর কথা বলেছিলেন।