স্মার্ট পলিটিক্স ফর দ্যা ইয়াং

 

রাজনীতি, বাংলাদেশ


স্মার্ট পলিটিক্স ফর দ্যা ইয়াং

-মুহাম্মদ দিদারুল আলম

=====================

Hatil বলে Slim is Smart. বর্তমান সময়ে সবচেয়ে স্মার্ট জাতীয় শ্লোগানটি হলো স্মার্ট বাংলাদেশ গড়ি স্মার্ট রাজনীতি (Smart Politics) সময়ের দাবী, জাতির প্রত্যাশা বাংলাদেশকে এগিয়ে নেয়ার চাবিকাঠি জীবনে স্মার্ট কে না হতে চায়? স্মার্টনেস পছন্দ করে না এমন মানুষ বিরল আজকাল সবকিছুতেই স্মার্ট শব্দটি শোনা যায় এখন স্মার্ট ফোন, স্মার্ট টিভি, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে স্মার্ট লুঙ্গি পর্যন্ত সবার ঘরেঘরে শিক্ষিত ছেলেমেয়েরাতো স্মার্ট পাত্র/পাত্রী না হলে বিয়েই করতে চায় না অবগুন্ঠিত অসূর্যস্পর্শা লজ্জাবতী মেয়েদের এখন তেমন কদর নেই

Smart এর শাব্দিক অর্থ (having a cleantidy, and stylish appearance -Cambridge Dictionary) যা-ই হোক না কেন শব্দটি দিয়ে আমরা একসাথে আধুনিক, প্রগতি, প্রযুক্তি, সুরুচি, সৌন্দর্য, পরিচ্ছন্ন, পরিমার্জিত, শিল্পনৈপূণ্য ইত্যাদি অনেক কিছুর সংমিশ্রণ ধারণা করে থাকি বিশ্বের উন্নত জাতিগুলো এতদূর এগিয়ে যাওয়ার পেছনে অন্যতম একটি কারণ হল তারা জীবনের সবকিছুতে স্মার্টনেসকে অগ্রাধিকার দেয় তাই আধুনিক বিশ্বে উন্নয়নে এগিয়ে যেতে হলে আমাদেরকেও রুচিবোধ, জীবনদর্শন, চিন্তাচেতনা জীবনাচারে (Life Style) স্মার্ট হওয়ার বিকল্প নেই কিন্তু স্মার্টনেস মানে কখনো অতি আ্ধুনিকতা, লাগামহীন প্রগতিশীলতা, ‍কৃত্রিম ভণিতা, অশ্লীলতা ও ভিন জাতির সাংস্কৃতিক গোলামী বোঝায় না

বাংলাদেশে যুগযুগ ধরে চলে আসছে প্রতিশোধ (Vindictive) প্রতিহিংসার অপরাজনীতি এদেশে চরদখলের ন্যায় ক্ষমতা দখলের নাম রাজনীতি এখানে ক্ষমতার পালাবদলে নেতৃবৃন্দের কপাল প্রসারিত হলেও দেশ জনগণের ভাগ্যের কোন পরিবর্তন আদৌ হয় না আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের রুচি মনোভাবে স্মার্টনেসশব্দটির অস্তিত্ব নেই তারা ক্ষুদ্র ব্যাক্তি স্বার্থ দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে জাতির কল্যাণে কাজ করতে পারে না তাই এই পংকিল নোংরা রাজনীতির বিষাক্ত ভয়াবহ ছোবল থেকে আমরা আমাদের সন্তানদের দূরে রাখতে চাই আজকের তরুণ ছাত্রসমাজ যদি এভাবে রাজনীতি বিমূখ হয়ে থাকে জাতি ভবিষ্যতে নেতৃত্ব সংকটে পড়বে

আমাদের তরুণ, যুবক ছাত্রছাত্রীদের নোংরা জিঘাংসার রাজনীতির পরিবর্তে স্মার্ট রাজনীতির চর্চা করতে হবে যে রাজনীতি দেশ জাতীর কল্যাণে নিবেদিত হবে যে রাজনীতিতে কাঁদা ছুড়াছুড়ি, পরশ্রীকাতরতা, সন্ত্রাস দলীয় সংকীর্ণতার পরিবর্তে থাকবে গণতন্ত্র চর্চা, দেশ গড়ার প্রত্যয়, পরমত সহিষ্ণুতা, উদারতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও কল্যাণ কামিতা ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়- নাম প্রকৃত রাজনীতি

স্মার্ট পলিটিক্স কিভাবে চর্চা করবে? স্মার্ট পলিটিক্স এর ফর্মূলা কোথায় পাওয়া যাবে? কী তার তত্ত্ব আদর্শিক মানদন্ড (Principles and Standard)? হ্যাঁ, এর মডেল রয়েছে যুগশ্রেষ্ঠ জীবনাদর্শ ইসলামে ইসলাম হচ্ছে স্থান-কাল-পাত্র নির্বিশেষে সর্বযূগ সর্বপরিস্থিতিতে উপযোগী (Flexible) একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের গণতান্ত্রিক পদ্ধতি, রাজনৈতিক দর্শন, সাম্য ও মানবাধিকার নীতি, অংশগ্রহণমূলক সরকার ব্যাবস্থা, উদার পরমত সহিষ্ণুতার নীতি, আধুনিকতার আত্মীকরণ, সার্বজনীন শান্তির অমীয়বাণী এককথায় অতূলনীয় অদ্বিতীয় (Unique).

ইসলামকে জুব্বা-পাগড়ী দাঁড়ি-টুপির মোড়কে কতিপয় আনুষ্ঠানিক ইবাদতের আড়ালে গন্ডিবদ্ধ (Confined) করে একটি মধ্যযুগীয় আপাঙতেয় ধর্ম হিসেবে আধুনিক চিন্তা মানসে উপস্থাপন করা হচ্ছে ইসলাম যেন একটি দুনিয়াবিমূখ সংসারবিরাগী কিংবা আরবীয় আলখেল্লা পরিহিত মোল্লা মৌলভী পীর মাশায়েখদের ধর্ম ইসলাম যেন গ্রাম্য, অশিক্ষিত, অমার্জিত, হতদরিদ্রশ্রেণি, মৃত্যুপথযাত্রী বয়ষ্ক লোক মধ্যযুগীয় আরব্য বেদুঈনদের আচরিত একটি সেকেলে ধর্ম ইসলামের এহেন গতানুগতিক চেহারা দর্শনে আধুনিক স্মার্ট যুবসমাজ ইসলামের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যায় এবং ইসলামের বাস্তব উপযোগিতা ও ব্যাবহারিক সৌন্দর্য হৃদয়াঙ্গমের পরম আগ্রহ (Enthusiasm) হারিয়ে ফেলে ইসলাম প্রদর্শিত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আধুনিক যুগসমাস্যার সমাধানকে সুকৌশলে আড়াল করে দিয়ে ইসলামকে কেবল দাঁড়ি টুপি জুব্বা পাগড়ির আবরনে কতিপয় আনুষ্ঠানিক আচারসর্বস্ব একটি গতানুগতিক ধর্ম হিসেবে জাতির সামনে পেশ করা হচ্ছে

যে ইসলামের রাজনৈতিক ব্যাবস্থা সমগ্র মানবতাকে মুক্তি দেবে, ক্ষুধা দারিদ্র্য দূর্ণীতিমুক্ত সমাজ উপহার দেবে, সব ধরণের জুলুম নিপীড়নের মূলোৎপাটন করে মানবতাকে রক্ষা করবে, অন্যায় অসাম্য ও জাতিগত ভেদাভেদমুক্ত একটি ভারসাম্যপূর্ণ সর্বজাতীয় (Cosmopolitan) রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করবে এবং একটি পরিশীলিত, সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক উত্তরসূরী তরুণ প্রজন্ম গড়ে তোলবে, ইসলামের সেই স্মার্ট পলিটিক্সকে আজ আড়াল করে রাখা হচ্ছে

দেশের বর্তমান রাজনৈতিক ক্রান্তিকালে জাতীয় সংকট মোকাবেলায় তরুণছাত্রযুবসমাজ জাতির সঠিক নেতৃত্ব দিয়ে একটি স্মার্ট রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এগিয়ে আসতে পারে তাদেরকে প্রচলিত ধারার হিংস্রাত্মক, লেজুড়বৃত্তিক, স্বার্থান্ধ ও পরগাছা রাজনীতি পরিহার করে চর্চা করতে হবে স্মার্ট পলিটিক্স আর তরুণদের জন্য সে স্মার্ট পলিটিক্স হতে পারে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি তথা ইসলামী রাজনীতি তাই আজ দরকার Smart Politics for the Young.


 

Post a Comment (0)
Previous Post Next Post